Thursday, May 14, 2026

উত্তরবঙ্গে নজিরবিহীন উন্নয়ন: শিলিগুড়িতে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উত্তরবঙ্গে (North Bengal) নজিরবিহীন উন্নয়ন হবে, হবে বিপুল কর্মসংস্থান। শিলিগুড়িতে (Siliguri) এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বলেন, উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ নয়, পুরোটাই বঙ্গ। “ভাল করে কাজ করুন, ভাগাভাগি করবেন না। আমরা বঙ্গভঙ্গ চাই না, সঙ্গ চাই।“ তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অখণ্ড বাংলার বার্তা দেন মুখ্যমন্ত্রী (CM)।

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবি তুলে বারবার বঙ্গভঙ্গের ষড়য়ন্ত্র করেছে বিজেপি (BJP)। সেই অভিসন্ধিকেই তীব্র কটাক্ষ করে ফের অখণ্ড বাংলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন “ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ”।

মমতা বলেন, “আমি উত্তরবঙ্গকে ভালবাসি। ২মাস অন্তর উত্তরবঙ্গে আসি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে বাংলা। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সচেষ্ট রাজ্য সরকার। উত্তরবঙ্গে কলেজ, হাসপাতাল হয়েছে। বিশেষভাবে পর্যটনে জোর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গকে আরও স্বনির্ভর করে তুলতে চাই। আমরা সবাইকে নিয়ে কাজ করি। আমরা সবাই এক আছি বলে শান্তি বজায় রয়েছে।” অনুষ্ঠান মঞ্চ থেকে মঙ্গলবার মালবাজারে বিসর্জন বিপর্যয়ে স্বজনহারাদের চাকরি ও উদ্ধারকারীদের পুরস্কার দেওয়ার কথা জানান মমতা।

এরপরেই সতর্ক করেন মমতা। বলেন, ”কোনও প্ররোচনা, ভাগাভাগিতে পা দেবেন না।” মুখ্যমন্ত্রীর মতে, ”যতটা পেরেছি চেষ্টা করেছি এই জায়গাতে সব কিছুর ব্যবস্থা করতে। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে। আমরা প্রায় ৬ হাজার ক্লাবকে এখানে ৬০ হাজার টাকা দিয়েছি। বাংলায় ৮৩ হাজার পুজো হয়েছে।”

এদিনের বিজয়া সম্মিলনীতে উত্তরবঙ্গের সব জেলা জুড়ে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুজো কমিটি আমন্ত্রিত ছিল। পাশাপাশি বণিক সভা ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...