Wednesday, May 13, 2026

হরিদেবপুরের ফ্ল্যাটে নাবালিকাকে গণধ*র্ষণ, গ্রেফতার ৬

Date:

Share post:

শহরের বুকে গণধ*র্ষণের ঘটনা। ৬জন মিলে এক নাবালিকাকে গণধ*র্ষণ। ঘটনা দক্ষিণ কলকাতার টালিগঞ্জ (Tollygaunge) এলাকায়। অভিযোগ, হরিদেবপুর থানার (Haridevpur Police Station) অন্তর্গত সোদপুর কালীতলার একটি ফ্ল্যাটে (Flat) এমন ন্যক্কারজনক গণধ*র্ষণের ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা এক বান্ধবীকে নিয়ে চা খেতে বেরিয়েছিল। সেখান থেকে আরও কয়েকজন বান্ধবী মিলে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই ৬ জন মিলে তাকে গণধ*র্ষণ করে। এই ঘটনায় মূল অভিযোগের আঙুল অরূপ সেনগুপ্ত ওরফে পুটু নামে এক যুবকের দিকে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ মোট ৫ জনকে গ্রেফতার (Arrest) করেছে হরিদেবপুর থানার পুলিশ।

নির্যাতিতা নাবালিকার মা মারা গিয়েছেন। বাবার একটি ছোট্ট ঘড়ির দোকান রয়েছে। গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় ওই নাবালিকা। আজ, বুধবার ভোর ৫টা নাগাদ বাড়ি ফিরে আসে সে। বাড়িতে ফিরেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা নাবালিকা। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ করা হয়।

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...