Tuesday, May 19, 2026

বেনজির! কুণালের সাংসদ তহবিলে সম্পূর্ণ তৈরি কোচবিহারের ‘মমতা সেতু’, আপ্লুত স্থানীয়রা

Date:

Share post:

মমতা সেতু- কোচবিহারের (CoochBehar) বড়ভিটায় বুড়াধরলা নদীর উপর এই সেতুটি নির্মাণ হয় রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh) এমপি (MP) ল্যাডের টাকায়। এক সাংসদের তহবিলের টাকায় একটি সেতু তৈরি- এই উদাহরণ ভারতে আর কোথাও আছে! উত্তরবঙ্গে রয়েছেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার তিনি যান সেই সেতু দেখতে। সঙ্গে ছিলেন কৃষ্ণকান্ত বর্মন, যুবনেতা নীতীশ সরকার ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বর্ষাকালে এই বুড়া ধরলা নদী ফুলে ফেঁপে উঠত। ফলে সমস্যায় পড়তেন কোচবিহার ১ ব্লক এবং দিনহাটা ১ ব্লকের প্রায় ১৭টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বর্ষাকালে খরস্রোতা নদীর তোড়ে ভেসে যেত বাঁশের সাঁকো। বিচ্ছিন্ন হয়ে পড়তেন বড়ভিটা অঞ্চলের কয়েকটি গ্রামের বাসিন্দারা। ২০১৬ সালে সেতুর সমস্যা নিয়ে তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মন। সেই সমস্যা উপলব্ধি করে কুণাল তাঁর এমপি ল্যাডের টাকায় বুড়া ধরলা নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। তাঁর সাংসদ তহবিল থেকে আড়াই কোটি টাকা বরাদ্দ করেন। নির্মাণ হয় ‘মমতা সেতু’-র।

এ বিষয়ে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন- “কৃষ্ণকান্ত বর্মন আমার সঙ্গে যোগাযোগ করে এলাকার মানুষের দাবি মতো একটি সেতু তৈরির আবেদন জনান। সেই দাবি উপলব্ধি করে আমি আমার এমপি ল্যাডের টাকা থেকে সাহায্য করি। আমার বলতে দ্বিধা নেই, এই কাজে পুরোদস্তুর টাকার সদ্ব্যবহার হয়েছে। আমি দাবি করে বলতে পারি ভারতবর্ষের অন্য কোনও সাংসদ একক ভাবে একটি সেতু তৈরি করেছেন এই সেতু ছাড়া দ্বিতীয় নজির নেই।” কুণাল ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণকান্ত বর্মন।

এর আগেই বড়ভিটায় বুড়াধরলা নদীর উপর মমতা সেতু পরিদর্শনে যান কুণাল। কিন্তু তখন মাঝখানটি জুড়লেও গাড়ি চলাচলের সমস্যা ছিল। এখন তৈরি হয়ে গিয়েছে পুরো সেতুটি। যান চলাচল করছে। কুণালকে পরিদর্শনের আমন্ত্রণ জানান স্থানীয়রা। তৈরি সেতু দেখে খুশি কুণাল। তাঁর মতে, “কৃষ্ণকান্ত বর্মণের অনুরোধে সেতু নির্মাণে টাকা বরাদ্দ করেছিলাম। সেতু না থাকায় চরম সমস্যায় ছিল ওপাশের গ্রামগুলি। এখন গোটা এলাকা খুশি।“

আরও পড়ুন- বন্ধের পথে ৪৩ বছরের কেন্দ্রীয় সংস্থা! হঠকারী সিদ্ধান্তে প্রশ্নের মুখে রেলমন্ত্রক

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...