Sunday, May 24, 2026

পাকিস্তানে ভারতের এশিয়া কাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ রামিজ রাজা

Date:

Share post:

গত মঙ্গলবারই বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল। আর এই মন্তব্যেয পর কার্যত রাগে ফুসছে পাকিস্তান। এমনকি ভারতের বিশ্বকাপ না খেলার হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।

গত মঙ্গলবার বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, “২০২৩ এশিয়া কাপ একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভারত পাকিস্তানে যেতে পারব না, তারাও এখানে আসতে পারবে না। এমন কী অতীতেও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতেই খেলা হতো।”

আর এরপরই পাল্টা দেন রামিজ রাজা। ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহের এই মন্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি লাইভ শো-তে পিসিবি চেয়ারম্যানকে এক সাংবাদিক প্রশ্ন করেন, এশিয়া কাপ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে সরে যাবে। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই রীতিমতো বিরক্তি দেখিয়েছেন রামিজ রাজা। তিনি বলেন, এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্তে আসা ঠিক নয়। বরং ইতিবাচক থাকা উচিত। এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে এখনও যাইনি। কেন আপনি এতটা নেতিবাচক কথা বলছেন? ভারতের মর্জি অনুযায়ী সব কিছু হতে পারে না। পাকিস্তানেরও একটা মর্যাদা আছে।”

এখানেই না থেমে বিসিসিআই সচিব জয় শাহ-এর এই মন্তব্যের পর একটি প্রেস রিলিজ জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই রিলিজে বলা হয়েছে, এসিসি-র বোর্ড বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনও আলোচনা না করেই জয় শাহ এমন মন্তব্য করেছেন। এই রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হলে ২০২৩ আইসিসি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে পাকিস্তান এবং ২০২৪-৩১ সালের মধ্যে ভারতের মধ্যে হওয়া অন্য কোনও আইসিসি ইভেন্ট থেকেও নিজেদের সরিয়ে নিতে পারে তারা।

আরও পড়ুন:ফের সৌরভের হয়ে ব‍্যাট ধরলেন মুখ‍্যমন্ত্রী, ‘কেন মহারাজকে আইসিসিতে পাঠানো হলো না?’ প্রশ্ন মমতার

 

Related articles

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...