Sunday, April 26, 2026

আমাদের জন্যই জমিরক্ষা আইন আনতে বাধ্য হয়েছে কেন্দ্র: সিঙ্গুর ইস্যুতে ফের সরব মমতা

Date:

Share post:

“টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে”। মালবাজারে মুখ্যমন্ত্রীর(Chief Minister) এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা যখন কুৎসা শুরু করেছে ঠিক সেই সময় পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সিঙ্গুর আন্দোলন(Singur Protest) প্রসঙ্গে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, “আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না। আমাদের এই আন্দোলনের জন্যই জমিরক্ষা আইন আনতে বাধ্য হয়েছে ভারত সরকার।”

বৃহস্পতিবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে সিঙ্গুর ইস্যুতে সিপিএম ও টাটাদের একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনারা তাপসী মালিকের মতো মেয়েকে পুড়িয়ে মেরেছেন। কৃষকদের পুড়িয়ে মেরেছেন। টাটারা তো আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল নির্বাচনের সময়। আমরা কোনওদিন কিছু বলিনি।” এরপরই তিনি বলেন, “আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না। আমাদের এই আন্দোলনের জন্যই জমি রক্ষা আইন আনতে বাধ্য হয়েছে ভারত সরকার। আমরা বাংলায় আজও যদি কিছু করি, সব সময় আগে জমি দাতাদের কথা শুনি।”

এরপর রাজ্যে নয়া আইন মেনে জমি নেওয়ার পদ্ধতির উদাহরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে দেউচা-পচামীর সঙ্গে তুলনা করছেন। দেউচার প্রজেক্টে কয়েক লক্ষ ছেলেমেয়ে চাকরি পাবে। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা কেন্দ্র। গর্ব হওয়া উচিত। আমরা ইতিমধ্যেই প্রায় কয়েকশো ছেলেমেয়েদের চাকরি দিয়েছি ওখানে। তাঁদের বাড়ি করে দেওয়া হচ্ছে। এই শনিবার আরও তিনশো ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয়।” রাজ্যের শিল্পনীতির উদাহরণ টেনে তিনি আরও জানান, “আমরা জঙ্গলমহল সুন্দরী, ৭২ হাজার কোটি টাকার প্রজেক্ট করছি। ডানকুনি থেকে পানগড়, পানগড় থেকে রঘুনাথপুর পর্যন্ত ট্রেড করিডর হচ্ছে।”

একসুরে কেন্দ্রের মোদি সরকার ও রাজ্যের বিরোধীদের তোপ দেগে তিনি আরও বলেন, “ভারতবর্ষে ৪০ শতাংশ বেকার বেড়েছে। কর্মসংস্থান কমেছে। সেখানে বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়ে গিয়েছে। ৪০ শতাংশ দারিদ্রতা কমে গিয়েছে। আগামীতে আরও হবে। দেখতে থাকুন। ওরা দেখবে আর লুচির মতো ফুলবে। ফানুসের মতো উড়ে যাবে। করার ক্ষমতা নেই বড় বড় কথা।” প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার শহরে ফিরে চারটি ক্লাবের পুজো উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেগুলি হল, জানবাজার সম্মিলিত কালী পুজো, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, ইন্ডিয়ান ক্লাব ও ভেনাস ক্লাব।

Related articles

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...