Wednesday, June 24, 2026

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে রোহিত, সূর্যকুমারের সঙ্গে কী করলেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। আর তারপরই ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে টি-২০ বিশ্বকাপে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে ভারতীয় দল। প্রস্তুতির পাশাপাশি আইসিসির কয়েকটি ফোটোশ্যুটে অংশ নিয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। তেমনই একটি ফোটোশ্যুট করতে গিয়ে সতীর্থ সূর্যকুমার যাদবকে নিয়ে মস্করা করলেন ভারত অধিনায়ক। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আইসিসি যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে সেখানে দেখা যাচ্ছে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চ‍্যাহালরা একটি ফোটোশ্যুটের জন্য তৈরি। রোহিতের হাতে একটি মোবাইল। তিনি হঠাৎ বলে ওঠেন, আমি এবার ফোনটা এমন এক জনকে দেব, যে প্রতিটা বিমানবন্দরে ছবি তোলে। একথা বলেই সূর্যকে ফোন এগিয়ে দেন তিনি। তারপরেই দেখা যায় সূর্যর কায়দায় রোহিতকে ছবি তুলতেও। অধিনায়ককে দেখে সেখানে উপস্থিত ক্রিকেটাররা হেসে ওঠেন। এমনকি হাসি চাপতে পারেননি সূর্যকুমার নিজেও।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

এবারই প্রথম অধিনায়ক হিসাবে কোনও আইসিসি প্রতিযোগিতায় নামছেন রোহিত শর্মা। তাই এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চাইছেন তিনি। বিশ্বকাপ জিতেই দেশে ফিরতে চান রোহিত। আর তার জন্য প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাইছেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:মেলবোর্ন পৌঁছাল ভারতীয় দল, ছবি পোস্ট বিসিসিআইয়ের

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...