Wednesday, June 24, 2026

“দুয়ারে রেশন” চালু রাখতে চায় মমতা সরকার, হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

Date:

Share post:

রাজ্যবাসীর জন্য “দুয়ারে রেশন” (Duyare Ration) প্রকল্প চালিয়ে যেতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সরকার। তাই কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে (Supreme court) রাজ্য। স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হল দেশের শীর্ষ আদালতে। রাজ্যের হয়ে মামলা লড়বেন কপিল সিব্বল (Kapil sibbal)।

একুশের বিধানসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল ”দুয়ারে রেশন”। মানুষকে আর দোকানে গিয়ে লাইন দিতে হবে না। রেশন সামগ্রী পৌঁছে যাবে বাড়ির দরজায়। যেমন কথা তেমন কাজ। তৃতীয়বার সরকারে আসার পর ”দুয়ারে রেশন” প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু এমন প্রকল্পে অসন্তুষ্ট ছিলেন রাজ্যের রেশন ডিলাররা। তাঁরা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের রায় ডিলারদের পক্ষে যায়। নিয়ম অনুযায়ী দোকানে এসেই রেশন সামগ্রী নিতে হবে গ্রাহকদের, নির্দেশ দেয় হাইকোর্ট। এই প্রকল্পটি খাদ্যসুরক্ষা আইন ২০১৩-র বিরোধী। হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করল সরকার। কারণ, দুয়ারে সরকার প্রকল্প চালু রাখতে বদ্ধপরিকর নবান্ন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...