Friday, May 8, 2026

রবিবার ভারত-পাক মহারণ, প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আগামি রবিবার টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে বৃহস্পতিবার ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছে গিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। আর মেলবোর্ন পৌঁছে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল।

বৃহস্পতিবারই ব্রিসবেন ছেড়ে মেলবোর্নে পৌঁছেছে ভারতীয় দল। আর শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়ে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ চালাতে হবে মেন ইন ব্লু-দের। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার অনুশীলনের ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আগে আমরা এখন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের প্রথম ট্রেনিং সেশনে।’

উল্লেখ্য, আগামি রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে জয়ই লক্ষ্য ভারতীয় দলের।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...