Thursday, May 21, 2026

জয় শাহ-র মন্তব্যে এবার মুখ খুললেন আক্রাম

Date:

Share post:

গত মঙ্গলবারই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন আগামি বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল। আর তারপর থেকেই এই মন্তব্যে পাকিস্তানের একের পর এক ক্রিকেটার তাঁকে আক্রমণ করে চলেছেন। এবার বাদ গেলেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রামও। জয় শাহ-এর মন্তব্যে খুশি নন তিনি, তা জানাতে ভুললেন না আক্রাম।

এদিন এক সাক্ষাৎকারে আক্রাম বলেন,” ভারতীয় ক্রিকেট বোর্ড খুব বড় কথা বলে দিল। ভারত কখনও বলে দিতে পারে না পাকিস্তান কীভাবে ক্রিকেট খেলবে। ১০-১৫ বছর পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা শুরু হয়েছে। আমি একজন প্রাক্তন ক্রিকেটার। রাজনীতিতে কী হচ্ছে আমি জানি না। কিন্তু যোগাযোগ থাকাটা প্রয়োজন। আপনার যদি কিছু বলারই ছিল জয় শাহ, তা হলে আমাদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারতেন। এশিয়ান কাউন্সিলের বৈঠক ডাকতে পারতেন। আপনি নিজের ভাবনার কথা জানাতেন। তা নিয়ে আলোচনা হত।”

শুধু আক্রাম নন, পাকিস্তানের আরও এক প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও ভারতকে আক্রমণ করেছিলেন। তিনি টুইট করে লিখে ছিলেন, “গত এক বছরে দুটো দলের মধ্যে কী অসাধারণ বন্ধুত্ব দেখা গিয়েছে। মনে হয়েছে ক্রিকেটারদের মধ্যে সব ঠিকঠাকই রয়েছে। তা হলে টি-২০ বিশ্বকাপের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেন বিসিসিআইয়ের সচিব এ ধরনের কথা বললেন? ভারতের ক্রিকেট প্রশাসনে কতটা অনভিজ্ঞতা রয়েছে, সেটা এর থেকেই বোঝা যাচ্ছে।”

আরও পড়ুন:নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচ জিতে ডার্বি নিয়ে ভাবনা শুরু লাল-হলুদ কোচের

 

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...