Sunday, April 12, 2026

সিত্রাং মোকাবিলায় বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম : উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

আন্দামান সাগরে (Andaman Sea) তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) সিত্রাং (Sitrang)। সামনেই কালীপুজো আর উৎসবের আবহের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। পরিস্থিতি মোকাবিলায় সকলকে সতর্ক থাকার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন পরিস্থিতির দিকে নজর রাখতে বিদ্যুৎভবনের (Department of Electricity) কন্ট্রোল রুম থেকে ভিডিও কনফারেন্সের (video conference) মাধ্যমে এক উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)তাঁর দফতরের সব আধিকারিকদের সতর্ক থাকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ধেয়ে আসছে ‘সিত্রাং’, মোকাবিলায় নবান্নে বৈঠক

শুক্রবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠকে জেলাশাসকদের পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। উপকূল থেকে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সিএমডি (CMD)শান্তনু বোস সহ বিদ্যুৎ দফতর ও সিইএসসির (CESC)উচ্চপদস্থ আধিকারিকরা। ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসাবে রাজ্য বিদ্যুৎ দফতর প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বলে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করার পাশাপাশি বিদ্যুৎ-এর খুঁটি ,তার সহ ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সব সাব স্টেশন (Sub station) ও কাস্টমার কেয়ার সেন্টার খোলা থাকবে। জানা যাচ্ছে ৬৯৮১৭ কর্মী মোতায়েন থাকবে এবং ১৫৮২ অফিস খোলা থাকবে। কালীপুজোয় বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে বিদ্যুৎ দফতর তা খতিয়ে দেখবে এবং সেন্ট্রাল কন্ট্রোল রুম (Central Control Room) খোলা থাকবে৷

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...