Sunday, May 3, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবারই দিল্লি নিয়ে যাওয়া হল সায়গলকে

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি (ED) চেষ্টা করছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লি নিয়ে যেতে। কিন্তু আদালতের সায় না মেলায় সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে সুপ্রিম কোর্ট (Supreme court) দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া মাত্রই গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) নিয়ে দিল্লির (Delhi) উদ্দেশ্যে রওনা দেয় ইডির (ED) বিশেষ টিম।

আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে শুক্রবারই দিল্লি নিয়ে যাওয়া হল অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে। তাঁকে ছোট প্রিজন ভ্যানে করে আসানসোল স্টেশনে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন একজন সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও ৫ সশস্ত্র পুলিশ কনস্টেবল। উল্লেখ্য বেশ কিছু দিন ধরেই সেখানে নিয়ে গিয়েই সায়গলকে জেরা করতে চাইছিল ইডি। বার বার ধাক্কা খেতে হচ্ছিল কোর্টে। কখনও উপযুক্ত তথ্য প্রমাণের অভাব, কখনও বা অন্য কোন কারণ। এবার সব বাঁধা পেরিয়ে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গেল ইডি। শিয়ালদহ-দিল্লি জলন্ধর এক্সপ্রেসে করে নিয়ে যাওয়া হয় সায়গলকে। এরপর কী হয় এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা।

 

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...