Thursday, May 21, 2026

দীপাবলির আগেই জটিল অস্ত্রোপচার করে দেশে ফিরছেন অভিষেক

Date:

Share post:

চোখের জটিল অস্ত্রোপচারের (Eye surgery) পর দেশে ফিরছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আপাতত সুস্থ আছেন তিনি তাই দীপাবলীর উৎসবে (Diwali festival) নিজের পরিবারের সঙ্গেই কলকাতায় (Kolkata) থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁদিকের চোখের নিচে গুরুতর আঘাত লাগে। এর আগেও চোখে একাধিকবার অস্ত্রোপচারও হলেও সমস্যা মেটেনি৷ চলতি মাসেই আমেরিকা (America) গিয়ে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই মতো গত ১২ অক্টোবর প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর চোখের জটিল অস্ত্রোপচার করেন জন্স হপকিন্স হাসপাতালের (John’s Hopkins Hospital) দুই অভিজ্ঞ চিকিৎসক। কতটা গুরুতর জখম হয়েছিল অভিষেকের চোখ তা অস্ত্রোপচারের পরই যে ছবি প্রকাশ্যে আসে তা থেকেই সকলের কাছে পরিষ্কার হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সেই ছবি পোস্ট করেছিলেন। চিকিৎসকদের মতে অত্যন্ত জটিল অপারেশনের পর আপাতত খুব সাবধানে থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।কালীপুজোতে (Kalipuja) বাড়ি ফিরলেও, আপাতত বেশ কিছু নিয়ম তাঁকে মেনে চলতে হবে। সম্প্রতি চোখের চিকিৎসায় দুবাইয়েও যান সাংসদ। তারপরেই চিকিৎসকদের পরামর্শে আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফের একবার চোখের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...