Thursday, May 14, 2026

প্রতি ম‍্যাচেই বদল হতে পারে প্রথম একাদশ, ইঙ্গিত রোহিতের

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। মেলবোর্নে মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ। সেই ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক জানালেন, প্রথম একাদশে বদল হতে পারে প্রতি ম্যাচেই। বললেন, প্রতি ম্যাচে একই দল নিয়ে খেলতে আগ্রহী নন তিনি।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”একটা সময় ছিল যখন আমরা জানতাম না টি-২০ বিশ্বকাপে কারা খেলতে পারবে। সেই সময় নিজেদের মতো করে ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে। যে ক্রিকেটার ছন্দে ছিল তাকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি একদম আলাদা। প্রচুর তথ্য রয়েছে এখন আমার হাতে। প্রথম একাদশ বাছাই নিয়ে আমি কোনও রকম একগুঁয়েমিতে বিশ্বাস নই। প্রতি ম্যাচে এক, দু’জন ক্রিকেটার বদল হতে পারে।”

গত বছর টি-২০ বিশ্বকাপে হতাশ হয়ে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। সেই স্মৃতি এখনও টাটকা রোহিতের। সেই নিয়ে ভারত অধিনায়ক বলেন,” চাপ অবশ্যই রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে একটা চ্যালেঞ্জ।”

আরও পড়ুন:পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলা নিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...