Sunday, April 26, 2026

দীপাবলির আগে ৭৫ হাজার জনকে চাকরির অফার লেটার প্রধানমন্ত্রীর, টুইটে খোঁচা রাহুলের

Date:

Share post:

দীপাবলির (Diwali) আগেই রোজগার মেলা (Rozgar Mela) কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। শনিবার ভিডিও কনফারেন্সের (Video Conference) মাধ্যমে ৭৫ হাজার নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। যে পদগুলির জন্য এদিন নিয়োগপত্র দেওয়া হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের (Central Armed Police) সাব ইন্সপেক্টর (Sub Inspector), কনস্টেবল (Constable), এলডিসি (LDC), স্টেনোগ্রাফার (Stenographer), পিএ (Personal Assistant), আয়কর ইন্সপেক্টর (Income Tax Inspector), এমটিএস (MTS)। এই পদগুলিতে সংশ্লিষ্ট দফতর বা মন্ত্রকগুলির দ্বারা অথবা ইউপিএসসি (UPSC), এসএসসি (SSC) ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Railway Recruitment Board) দ্বারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

শনিবার রোজগার মেলার সূচনা করে প্রধানমন্ত্রী জানান, কোভিডের (COvid 19) কারণে চরম ক্ষতির মুখে দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME)। ইতিমধ্যেই সেই খাতে ৩ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। আর কেন্দ্রের এমন পদক্ষেপে দেড় কোটি মানুষ উপকৃত হয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী মোদি যাঁদের হাতে ইন্টারনেটের (Internet) মাধ্যমে নিয়োগপত্র (Appointment Letter) তুলে দিয়েছেন তাঁরা কেন্দ্রীয় সরকারের ৩৮টি মন্ত্রকের গ্রুপ এ এবং বি (Gazetted), গ্রুপ বি (Non Gazetted) এবং গ্রুপ সি-র (Group C) বিভিন্ন পদে যোগ দেবেন। অতিমারি এবং তাঁর পরবর্তী অনিশ্চতার কারণে গত এক শতাব্দী ধরে কর্মসং‌স্থানে সমস্যার কথা তুলে ধরে নমো জানান, ১০০ বছরের এই সমস্যা ১০০ দিনের মধ্যে সমাধান করা অসম্ভব।

পাশাপাশি এদিন রোজগার মেলার সূচনা করে প্রধানমন্ত্রী আরও দাবি করেন, আগামী এক বছরে সরকার ১০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে। সেই লক্ষ্যপূরণে প্রতি মাসে ৭৫ হাজার জনকে নিয়োগ করা হবে। সূত্রের খবর, আগামী দিনে সমস্ত বিজেপি (BJP) বা এনডিএ (NDA) শাসিত রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যেও এই ধরনের ‘রোজগার মেলার’ আয়োজন করা হবে। সামনেই হিমাচল প্রদেশ ও গুজরাটে নির্বাচন। আর বছর দেড়েক বাদেই লোকসভা নির্বাচন। আর সেই বিষয়কে মাথায় রেখেই দীপাবলির আগে মোদির এই কর্মসূচীকে ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে নরেন্দ্র মোদির ‘রোজগার মেলা’-কে ভোটের রাজনীতি বলেই কটাক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, নিজের দুই ধনী বন্ধুকে বিশ্বের সব থেকে ধনী করে তোলার অন্ধ চেষ্টায় ভারতের কর্মসংস্থান তৈরির শিল্পকে খোঁড়া করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...