Sunday, May 17, 2026

কেমন আছেন সলমন রুশদি?

Date:

Share post:

কেমন আছেন সলমন রুশদি? সম্প্রতি তাঁর এজেন্ট জানিয়েছেন একটি চোখের দৃষ্টি হারিয়েছেন লেখক সলমন রুশদি। সেই হামলায় লেখকের একটি হাতও অকেজো হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত আড়াই মাস আগে আমেরিকার পশ্চিম নিউইয়র্কের এক প্রতিষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, মঞ্চেই আক্রান্ত হন প্রখ্যত লেখক সলমন রুশদি। চৌতাকুয়া ইনস্টিটিউশনের মঞ্চে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময়ই আচমকা মঞ্চে উঠে লেখককে ছুরিকাঘাত করা শুরু করেন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যান ‘স্যাটানিক ভার্সেস’-এর লেখক। তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে।

দীর্ঘদিন ধরে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন রুশদি। ওই হামলার পর লেখক কেমন আছেন, তা নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই। অবশেষে লেখকের শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তাঁর প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলি। এক স্প্যানিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রুশদির শারীরিক অবস্থার বিশদ বর্ণনা দিয়েছেন অ্যান্ড্রু। তিনি বলেছেন, ‘‘ওঁর ক্ষতস্থানগুলি ছিল অত্যন্ত ভয়াবহ এবং গভীর। একটি চোখের দৃষ্টিও হারিয়েছেন উনি।’’

আরও পড়ুন- স্বামীর দুরন্ত ইনিংস দেখে আবেগে ভাসলেন অনুষ্কা, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা বিরাট ঘরনীর

১৯৮১-তে বুকার পেয়েছিল রুশদির সাড়াজাগানো উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’। এর পর ২০০০ সালে তাঁর ‘মুরস লাস্ট সাই’ বইটিও বুকারের মনোনয়ন তালিকায় উঠেছিল। তার ১৯ বছর পর ২০১৯ সালে বুকার পুরস্কারের সম্ভাব্য প্রাপকের তালিকায় ঠাঁই পায় রুশদির ‘কিশোট’ উপন্যাস।

Related articles

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...