Thursday, May 14, 2026

Entertainment: মা হলেন বিপাশা বসু , সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

Date:

Share post:

অবশেষে সুখবর বঙ্গ তনয়ার জীবনে। মা হলেন বলিউড (Bollywood) অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। এরপর সোশ্যাল মিডিয়ায় (Social media)  উপচে পড়ছে শুভেচ্ছার বন্যা।

করণ সিং গ্রোভার (Karan Singh Grover) আর বিপাশা বসুর (Bipasha Basu) বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। বলিউডে রীতিমতো তাঁরা পাওয়ার কাপল। করণের আগে অবশ্য বলিউডের বেশ কিছু নায়কের সঙ্গে সম্পর্কে ছিলেন বিপাশা। তাদের মধ্যে জন আব্রাহামের সঙ্গে তার সম্পর্ক সব থেকে বেশি দিন চলেছিল। তবে শেষমেষ জনের সঙ্গে সম্পর্কের ইতি টেনে করণকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন বঙ্গ সুন্দরী। কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়াতে সুখবর শুনিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। অবশেষে করণ-বিপাশার কোলে এল সদ্যোজাত শিশু (Baby)। সোশ্যাল মিডিয়ায় সন্তান কোলে যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে করণের কোলে ঘুমিয়ে রয়েছে একরত্তি। তবে ছবিটি অবশ্য আজকের নয়, ২০১৯ সালের।সেই ছবি আরও একবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...