Friday, June 26, 2026

হাওয়ার দাপটে ভাঙল বৈশাখী বাজারের অ্যাসবেস্টসের ছাউনি! আহত ৬

Date:

Share post:

সোমবার সাতসকালে সল্টলেকের (Salt Lake) বৈশাখী বাজারে (Baisakhi Market) দুর্ঘটনা। এদিন মাছ বাজারের দোকানগুলির ওপর অ্যাসবেস্টসের ছাউনি (Asbestos canopies) ভেঙে আহত হলেন ৬ জন। রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সিত্রাং (Sitrang)। সোমবার সকাল থেকেই তার প্রভাব প্রত্যক্ষ করছে কলকাতা সহ রাজ্যবাসী। শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া। আর সেই হাওয়ার দাপটে সোমবার সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাছ বাজারের অ্যাসবেস্টেসের ছাউনি। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhan Nagar Subdivisional Hospital) নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার (Primary Treatment) পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বৈশাখী বাজারে দুর্ঘটনাটি ঘটে। আহতরা সকলেই বৈশাখী বাজারের মাছবিক্রেতা বলেই খবর। দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার স্থানীয়দের কয়েকজন সেখানে বাজার করতে এসেছিলেন। আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। দোকানদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাজারের দোকানগুলি খারাপ অবস্থায় পড়ে রয়েছে। দোকানগুলির পরিবর্তে তাঁদের বৈশাখী মলে দোকান দেওয়ার কথা থাকলেও এখনও তা দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে খবর, বৈশাখী বাজারে একটি মাছ বাজার রয়েছে। সেখানে প্রতিদিনের মতো দোকানে বসেছিলেন মাছ ব্যবসায়ীরা। সকাল সাড়ে ৮টা নাগাদ ঝড়ো হাওয়ার দাপটে মাছ বাজারের অ্যাসবেস্টেসের ছাউনি ভেঙে পড়ে। ছাউনির নিচে ছিলেন বেশ কয়েকজন মৎস্য ব্যবসায়ী। তাদের মধ্যে অনেকেই লাফিয়ে পালিয়ে গেলেও বেশ কয়েকজন চাপা পড়েন। তড়িঘড়ি তাদের উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এদিন দুর্ঘটনার ফলে কমপক্ষে ২০ থেকে ২২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...