Friday, May 8, 2026

নিয়ন্ত্রণে বানতলার বিধ্বংসী আগুন, সকালে কুলিংয়ের কাজ শেষ হতেই ফিরল স্বস্তি

Date:

Share post:

প্রায় ১৪ ঘণ্টা পর বানতলা লেদার কমপ্লেক্সে চামড়ার ব্যাগের কারখানায় আগুন নিয়ন্ত্রণে। সকাল ৭টা পর্যন্ত চলে কুলিংয়ের কাজ। কারখানার দোতলা, তিনতলা ও চারতলার বেশিরভাগ অংশ ভস্মীভূত। পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানায় মজুত থাকা সামগ্রী।কী থেকে এই বিধ্বংসী আগুন, তার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:বিধ্বংসী অগ্নিকাণ্ড বানতলার লেদার কমপ্লেক্সের গুদামে

বানতলা লেদার কমপ্লেক্সের জ়োন ফাইভে সোমবার দুপুর ২টো নাগাদ হঠাৎই আগুন লাগে। লেদার ব্যাগের একটি পাঁচতলা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু প্রচুর রাসায়নিকও মজুত ছিল, মুহূর্তে বিধ্বংসী চেহারা নেয় তা। প্রাথমিক অনুমান, কারখানার নীচে বাজি পোড়ানোর কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। এরপর রাত দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় গোডাউনে আটকে পড়া শ্রমিকদেরও উদ্ধার করেন আধিকারিকরা।

অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌ়ঁছন মন্ত্রী সুজিত বসু । তিনি বলেন, “আনুমানিক ১০ জন আটকে ছিলেন এখানে। তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। দমকল ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের নামানো হয়েছে। বড় আগুন। লেদার ফ্যাক্টরি, প্রচুর কেমিক্যাল, দাহ্য পদার্থ রয়েছে। সেগুলিই জ্বলতে থাকে।” বিকেলের পর মনে করা হচ্ছিল আগুন বুঝি কিছুটা নিয়ন্ত্রণে এল।

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...