Thursday, May 14, 2026

আজ সূর্যগ্রহণ, জেনে নিন কখন কোথায় কতক্ষণ দেখা যাবে এই গ্রহণ

Date:

Share post:

দেশজুড়ে আলোর উৎসবের রেশ। তার মাঝেই সূর্যকে আড়াল করবে চাঁদ। আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর ২টো ২৯ মিনিটে। ছাড়বে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই গ্রহণ দেখা যাবে। বাংলায় গ্রহণ দেখা যাবে ৪টে ৫২ মিনিট নাগাদ। কলকাতায় গ্রহণ দেখা যেতে পারে মাত্র ১২ মিনিট। তবে আকাশ মেঘলা থাকলে গ্রহণ নাও দেখা যেতে পারে।

আরও পড়ুন: Solar Eclipse: রাত পোহালেই বছরের প্রথম সূর্যগ্রহণ! কী হবে শনিবার সকালে?

মঙ্গলবারে গ্রহণ যেহেতু খণ্ডগ্রাস, ফলে সূর্য পুরোপুরি আড়ালে যাওয়ার সম্ভাবনা নেই। কিছুটা অংশই ঢাকা পড়বে। অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্টভাবে গ্রহণ দেখা যাবে। কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৫২ মিনিটে। সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৪ মিনিট। কলকাতায় ১২ মিনিটের কাছাকাছি গ্রহণ দেখা যেতে পারে।

তবে দিল্লি ও মুম্বইয়ে এক ঘণ্টার বেশি সময় গ্রহণ দৃশ্যমান হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতের কিছুটা অংশ বাদ দিয়ে গোটা দেশেই গ্রহণ দেখা যাবে। এছাড়া ইউরোপ, পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকাতেও এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...