Saturday, June 20, 2026

ইডি হেফাজতের মেয়াদ শেষ, আজ ফের মানিককে আদালতে পেশ

Date:

Share post:

শেষ ইডি হেফাজত। আজ, মঙ্গলবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। মানিককে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এছাড়াও আদালতে তদন্তের অগ্রগতির তথ্য আদালতে তুলে ধরবে ইডি বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে গত ১১ অক্টোবর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।মঙ্গলবার আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি।

আরও পড়ুন: ইডি দফতরে ফের তলব মানিক ঘনিষ্ঠ তাপসকে, নজরে অনলাইন ক্লাস

উল্লেখ্য নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে উঠে আসে মানিক ভট্টাচার্যের পাশাপাশি তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যের নাম। শৌভিকের নামে একটি কনসালটেন্সি ফার্ম রয়েছে বলে জানতে পারেন ইডি আধিকারিকরা। সেই ফার্মের অ্যাকাউন্ট থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা মিলেছে আগেই। ইডির দাবি, ওই সংস্থার সঙ্গে ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজেস অ্যাসোসিয়েশন’-এর চুক্তি হয় প্রযুক্তিগত উন্নয়নের জন্য। সেই মতো ৫৩০টি বিএ বিএড এবং বিএসসি বিএড কলেজ ৫০ হাজার টাকা করে পাঠায় ওই কোম্পানির অ্যাকাউন্টে। প্রতিটি কলেজ এই টাকা জমা দিলেও কোনও পরিষেবা দেওয়া হয়নি বলে দাবি ইডি আধিকারিকদের।
এদিকে মানিককে গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। তাপসের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। ইডির দাবি, তল্লাশিতে বেশ কিছু নথি মিলেছে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...