Thursday, April 23, 2026

ভাটপাড়ায় রেল লাইনের ধারে মজুত করা বোমার বিস্ফো*রণ প্রাণ গেল কিশোরের

Date:

Share post:

উত্তর ২৪পরগনার ভাটপাড়ায় ফের বোমা বিস্ফোরণ। এবার মৃত্যু হল এক কিশোরের। আজ, মঙ্গলবার সকালে বোমা বিস্ফোরণে মৃত হল এক কিশোরের। নাম নিখিল পাসওয়ান। বয়স মাত্র ৭ বছর। জানা গিয়েছে, ভাটপাড়ার ২৮ নম্বর রেলগেটের কাছে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে। রেললাইনের ধারে রেখে যাওয়া বোমাকে বল ভেবে খেলতে গিয়েই ঘটে এই মর্মান্তিক কাণ্ড।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে ছিল চারজন কিশোর। তখনই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। বাকি জখম তিন কিশোরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। জখমদের মধ্যে একজনের হাত উড়ে গেছ।

তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, গতকাল কালীপুজোর রাতেই ওই বোমা রেললাইনের ধারে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। কোথাও কোনও গণ্ডগোল করার উদ্দেশ্যে এই বোমা মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

দুষ্কৃতীদের রাজ্যে পরিণত হয়েছে ভাটপাড়া। কালীপুজোর আগের দিনও গুলি চলে ভাটপাড়ায়। গুলিতে জখম হন ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকার যুব তৃণমূল নেতা রাজ পাণ্ডে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বোমা বিস্ফোরণে মৃত্যু হল কিশোরের।

আরও পড়ুন:ইডি হেফাজতের মেয়াদ শেষ, আজ ফের মানিককে আদালতে পেশ

 

 

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...