Tuesday, June 23, 2026

আদালতে মহিলা আইনজীবীদের চুল ঠিক করায় জারি নিষেধাজ্ঞা, ব্যাপক বিতর্ক

Date:

Share post:

আদালত(Court) চলাকালীন আদালতের মধ্যে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে চুল ঠিক করা যাবে না। সম্প্রতি এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুনের(Pune) জেলা আদালতের তরফে। এই নোটিশ প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক। আদালতের এই নোটিশকে মহিলা স্বাধীনতা ও তাদের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নেটিজেনরা।

পুনের জেলা আদালতে জারি করা নোটিসে বলা হয়েছে, প্রায়ই দেখা যায় মহিলা আইনজীবীরা প্রকাশ্য আদালতে তাঁদের চুল ঠিক করছেন৷ এই ঘটনা আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করে৷ এই মর্মে, মহিলা আইনজীবীদের জানানো হচ্ছে, এই ধরনের কাজে বিরত থাকুন৷ গত ২০ অক্টোবর এই নোটিশ জারি করা হয় জেলা আদালতের তরফে। পুনের জেলা আদালতের জারি করা এই নোটিশটিকে টুইট করেছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বর্ষীয়ান আইনজীবী এবং সমাজকর্মী ইন্দিরা জয়সিং৷ রীতিমতো কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘ওয়াও, দেখুন কী কাণ্ড৷ মহিলা আইনজীবীরা চুল ঠিক করায় কাদের কাজে ব্যাঘাত ঘটছে এবং কেন হচ্ছেন?’

অবশ্য ঘরে বাইরে প্রবল বিতর্কের মুখে পড়ে পুনে জেলা আদালত সূত্রে দাবি করা হয়েছে, কারও ভাবাবেগে আঘাত দেবার জন্য এই নোটিশ জারি করা হয়নি৷ দিওয়ালির ছুটির পরে আদালত খুললে নোটিশটি প্রত্যাহার করা হতে পারে বলেও জানানো হয়েছে পুনের জেলা আদালত সূত্রে৷

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...