Thursday, May 14, 2026

স্লিম হচ্ছেন অনুব্রত! ওজন কমেছে প্রায় ৯ কেজি

Date:

Share post:

গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূমের (Birbhum) তৃণমূলের (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। পুরো উৎসবটাই জেলে কাটছে তাঁর। এরই মধ্যে মঙ্গলবার আসানসোল (Asansol) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা জন্য নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতকে (Anubrata Mondal)। সেখানে দেখা যায় প্রায় ৯ কেজি ওজন কমে গিয়েছে বীরভূমের ‘কেষ্টদা’র।

হাসপাতাল সূত্রে খবর, ৬০ দিনে প্রায় ৯ কেজি ওজন কমেছে তৃণমূল বীরভূম জেলা সভাপতির। জেলে হেফাজতে যাওয়ার আগে অনুব্রত ওজন ছিল ১১০ কেজি। এখন সেই ওজন কমে দাঁড়িয়েছে ১০১ কেজিতে। যে ওষুধগুলি তিনি নিয়মিত খান সেগুলিই চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দৈহিক ওজন কমলেও রাজনীতিতে অনুব্রতর ওজন কমেছে কি? তিনি এখনও দলের জেলা সভাপতির চেয়ারেই রয়েছেন।  তবে তাকে ছাড়া এবার তার কালীপুজোর জৌলুস বেশ খানিকটা কমেছে।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...