Saturday, March 14, 2026

আজ কংগ্রেস সভাপতির দায়িত্বে খাড়গে, তবে নজরে সোনিয়ার বিদায়ী ভাষণ

Date:

Share post:

দীর্ঘ ২২ বছর পর সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছে। এবার কংগ্রেসের শীর্ষ পদে বসতে চলেছেন গান্ধী পরিবারের বাইরের নেতা মল্লিকার্জুন খাড়গে। তবে খাড়গে সভাপতি নির্বাচিত হওয়ায় গান্ধী পরিবারের হাতেই যে কংগ্রেসের ব্যাটন থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: বিপুল ভোটে জিতে কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন, অভিনন্দন শশীর

এদিকে ফল প্রকাশের এক সপ্তাহ পর আজ, বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির দায়িত্ব নিচ্ছেন মল্লিকার্জুন খাড়গে। নয়াদিল্লির ২৪ আকবর রোডে এআইসিসির সদর দফতর সেজে উঠছে নতুন সভাপতিকে বরণ করে নেওয়ার জন্য। এতদিন সোনিয়া গান্ধী যে ঘরে বসতেন, সেখান থেকে সরিয়ে দেওয়া হল কংগ্রেস সভানেত্রীর ব্যবহৃত তিনটি সোফা। বদলে গেল পুরনো চেয়ার। মূল রুম এবং অ্যান্টি চেম্বার সাফাই হয়েছে। কয়েকদিনের মধ্যে সরে যাবে কংগ্রেস অফিসে মূল গেটের বাঁদিকে লাগানো সোনিয়ার ছবি দেওয়া বোর্ডও। ২৪ বছর পর গান্ধী পরিবারের হাত থেকে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের ক্ষমতা হাতে পাচ্ছেন ৮০ বছর বয়সী খাড়গে।

যদিও কংগ্রেসের অন্দর মহলের খবর, খাড়গে বরণ নিয়ে। তেমন মাতামাতি বা আগ্রহই নেই দলের নেতাদের। তার চেয়ে অনেক বেশি কৌতুহল, সভানেত্রী হিসেবে তাঁর শেষ ভাষণে কী বার্তা দেন সোনিয়া গান্ধী। সামনেই হিমাচল প্রদেশ আর গুজরাত বিধানসভার নির্বাচন। আগামী বছর আরও অনেক গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট। তারপরই ২০২৪-এ লোকসভার নির্বাচন। ফলে আজ সোনিয়ার ভাষণ কিন্তু কংগ্রেসিদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

সমস্ত রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে এদিনের অনুষ্ঠানে। “ভারত জোড়ো যাত্রা” থেকে সাময়িক বিরতি নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন রাহুল গান্ধীও। কংগ্রেসের মুখ্য মুখপাত্র জয়রাম রমেশ বললেন, বৃহস্পতিবার ভারত জোড়ো যাত্রার ৫০ তম দিন। তেলেঙ্গানার মেহবুব নগর থেকে শুরু হবে যাত্রা। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু করে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মতো চার রাজ্যের ১৮টি জেলা দিয়ে গিয়েছে যাত্রা। এখনও পর্যন্ত ১,২৭০ কিলোমিটার হেঁটে ফেলেছেন রাহুল গান্ধী। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কাশ্মীরে শেষ হবে পদযাত্রা। রমেশের কথায়, ভারত জোড়ো যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী কংগ্রেস সংগঠনকে একজোট করেছেন।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...