Monday, March 16, 2026

ডেঙ্গি আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়, বন্ধ শ্যুটিং-এর কাজ

Date:

Share post:

বর্ষা পেরিয়ে গেলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। উল্টে রাজ্যে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গিতে আক্রান্ত টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। কালীপুজোর দিন অর্থ্যাৎ সোমবার ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি। অভিনেতার পরিবারের তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে। এই পরিস্থিতিতে শ্যুটিং বন্ধ রয়েছে তাঁর।

আরও পড়ুন: এবার ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান

জনপ্রিয় অভিনেতার স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন আবির। চিকিৎসকের পরামর্শে টেস্ট করাতেই ডেঙ্গি আক্রান্তের কথা জানা যায়। আপাতত বাড়িতেই রয়েছেন আবির। চিকিৎসকের তরফে জানানো হয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।আপাতত বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতাকে। স্বাভাবিকভাবেই বন্ধ করতে হয়েছে শ্যুটিং-এর কাজ।

প্রসঙ্গত, এই মুহূর্তে গানের অনুষ্ঠান ‘সা রে গা মা পা’-র শো সঞ্চালনা করছেন আবির। এই পরিস্থিতিতে সুস্থ না হওয়া পর্যন্ত শ্যুটিং বন্ধ রাখতে হবে তাঁকে।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...