Tuesday, June 23, 2026

নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে অনুপ্রবেশের ছক বানচাল! কুপওয়াড়ায় নিকেশ জ*ঙ্গি

Date:

Share post:

ফের জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) অনুপ্রবেশের ছক বানচাল করে দিল ভারতীয় সেনাবাহিনী। বুধবার নিয়ন্ত্রণরেখার (LOC) কাছে সেনা জওয়ানদের গু*লিতে নিকেশ এক জ*ঙ্গি। সেনা সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় (Kupwara) নিয়ন্ত্রণরেখার কাছে সুদপরা এলাকায়।

বুধবার নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে জ*ঙ্গিরা। আর বিষয়টি নজরে আসতেই সেনা জওয়ানরা গু*লি চালায়। বেশকিছুক্ষণ গু*লির লড়াই চলার পর নিকেশ হয় এক জ*ঙ্গি। নিহত জ*ঙ্গির থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র (Weapons) ও নথি (Documents) উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। তবে ওই এলাকায় আরও জ*ঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে সীমান্তে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

বছর ঘুরলেই জম্মু ও কাশ্মীরে নির্বাচন (Jammu & Kashmir Election) হওয়ার সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকে মাথায় রেখেই জোরকদমে জ*ঙ্গিদমন অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। ইতিমধ্যে বেশ কয়েকজন জ*ঙ্গিকে নিকেশও করা হয়েছে। কিন্তু তাতে দমেনি পাক মদতপুষ্ট জ*ঙ্গি সংগঠনগুলি। তবে বিশেষজ্ঞদের মতে, নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লির উপর চাপ বাড়াতেই জম্মু কাশ্মীরে লাগাতার সন্ত্রা*সবাদী কার্যকলাপ বাড়িয়ে তুলছে নিষিদ্ধ সংগঠনগুলি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...