Thursday, May 14, 2026

ডাকাতির ঘটনায় গ্রেফতার খোদ পুলিশ কনস্টেবল

Date:

Share post:

ডাকাতি মামলায় (Robbery Case) গ্রেফতার (Arrest) পুলিশ কনস্টেবল (Police Constable)। ধৃত দেবাশিস দাস (Debashis Das) কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের (Kolkata Police Special Branch) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বুধবার বিধাননগরের (Bidhan Nagar) একটি আবাসন (Housing) থেকে তাকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা (Intelligence Division of Kolkata Police)। ধৃতদের এদিন দুপুরে ব্যাঙ্কশাল কোর্টে (Bankshall Court) তোলা হলে ৭ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের (Polie Custody) নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত জুন মাসে মৌলালির এক ব্যবসায়ীর (Businessman) কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে ১ কোটি ২৫ লক্ষ টাকা ছিনতাই করেন কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন কনস্টেবল দেবাশিসও। পরে তালতলা থানায় (Taltala Police Station) ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে (Investigation) নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একে একে ৬ জনকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তাদের জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে দেবাশিস দাসের নাম। আর সেইমতোই বুধবার বিধাননগরের আবাসনে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের দাবি, সিসিটিভি ফুটেজে আরও কয়েকজনকে দেখতে পাওয়া গিয়েছে। ধৃতদের একসঙ্গে বসিয়ে জেরা করে বাকি অভিযুক্তদের নাগাল পেতে চাইছেন গোয়েন্দারা।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...