Wednesday, June 24, 2026

অবসর ভেঙে কোর্টে ফেরার ইঙ্গিত সেরেনার

Date:

Share post:

চলতি বছর ইউএস ওপেনে খেলে পেশাদার টেনিস থেকে অবসর নেন সেরেনা উইলিয়ামস। ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনার অবসর নিয়ে আবেগে ভেসেছিল টেনিস বিশ্ব। কিন্তু এই মার্কিন মহাতারকা টেনিস খেলোয়াড় ইঙ্গিত দিলেন, তিনি অবসর ভেঙে মাঠে ফিরতে পারেন। সেরেনা বলছেন, তিনি অবসর নেননি। বাড়িতে টেনিস কোর্টে নিয়মিত প্র্যাকটিশ করছেন। পেশাদার টেনিসে ফেরার সম্ভাবনা অনেকটা বলে সেরেনা জানিয়েছেন। নিউ ইয়র্কে মার্কিন ওপেনে ফ্লাশিং মিডোয় তৃতীয় রাউন্ডে হেরে টেনিস কেরিয়ার সেষ হয়েছিল সেরেনার।

সান ফ্রান্সিসকোতে নিজের সংস্থার এক অনুষ্ঠানে এসে সেরেনা বলেন, “আমি এখনও অবসর নিইনি। আমার কোর্টে প্রত্যাবর্তনের অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আপনি আমার বাড়িতে এসে দেখতে পারেন। সেখানে একটা কোর্ট রয়েছে।”চলতি বছর ৯ অগাস্ট টেনিস থেকে সরে যাওয়ার সময়ও কিন্তু সেরেনা অবসর কথাটা বলতে রাজি হননি। তিনি শুধু বলেছিলেন, তাঁর পরিবারকে সময় দেওয়ার জন্য তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে।
৪১ বছরের সেরেনার দীর্ঘ বর্ণময় কেরিয়ারের শেষে একটাই মাত্র আক্ষেপ ছিল। তা হল, মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ভাঙতে না পারা। সেরেনার সেই আক্ষেপ কী মিটতে পারে? অবসর ভেঙে কোর্টে ফিরে সেরেনা কি গ্র্যান্ডস্লাম জিততে ঝাঁপাবেন? জল্পনটা উস্কে দিলেন সেরেনা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...