Sunday, June 28, 2026

বাড়িতে নেই সুকন্যা, ইডির তলবে হাজিরা দেবেন অনুব্রত-কন্যা?

Date:

Share post:

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে আজ, বৃহস্পতিবার দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তবে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে রয়েছেন সুকন্যা। সেকারণে ইডির দফতরে তিনি হাজিরা দেবেন কিনা সেনিয়ে এখনও সংশয় রয়েছে।

আরও পড়ুন:Enforcement Directorate: আয় ব্যয়ের নথি মেলাতে এবার সুকন্যা মণ্ডলকে তলব ইডির 

গরুপাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পাশাপাশি তাঁর মেয়ে সুকন্যাকেও একাধিকবার তলব করে ইডি। এমনকি সুকন্যাকে বাড়িতেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা। কেন্দ্রীয় সংস্থার দবি, সুকন্যার নামে প্রচুর সম্পত্তি রয়েছে। একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে সুকন্যা কী করে এত পরিমাণ সম্পত্তির অধিকারী হলেন, তা জানতে চেয়ে সুকন্যাকে নথিসহ দিল্লিতে তলব করে ইডি। তবে ভিনরাজ্যে থাকায় সুকন্যা সেখানে হাজিরা দিতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

সুকন্যার ঘনিষ্ঠমহল সূত্রের দাবি, বোলপুরের বাঁধগোড়া এলাকার বাসিন্দা, সুকন্যার এক বান্ধবী মারণ রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসা করাতে বেশ কিছু দিন হল রাজ্যের বাইরে রয়েছেন সুকন্যা। এখনও ফেরেননি। সে কথাই তিনি সিবিআই-কে ই-মেল করে জানিয়েছিলেন। সূত্রের খবর, সেই একই কারণে ইডি-র দফতরেও তিনি হাজির হতে পারবেন না।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...