Saturday, March 14, 2026

নরেন্দ্রপুরে দুষ্কৃতীদের ছোড়া বোমায় গুরুতর আহত পাঁচ নাবালক

Date:

Share post:

কাঁকিনাড়ার পর এ বার নরেন্দ্রপুর। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে দুষ্কৃতীদের ছোড়া বোমায় গুরুতর আহত পাঁচ নাবালক।স্থানীয়রা জানিয়েছেন, একটি ঘরে বোমা মজুত করা ছিল। খেলতে গিয়ে নাবালকেরা তা দেখে ফেলতেই দুষ্কৃতীরা তাদের উপর বোমা ছোড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নরেন্দ্রপুরের দাসপাড়ায় খেলা করছিল কয়েক জন নাবালক। হঠাৎ তারা দেখতে পায়, মাঠের ধারে একটি বাড়িতে মুখ ঢাকা কয়েক জন কিছু করছেন। সন্দেহ হওয়ায় নাবালকেরা তাঁদের জিজ্ঞেস করে,তাঁরা কী করছেন। মুখ ঢাকা ব্যক্তিরা তাদের চলে যেতে বলে। কিন্তু নাবালকেরা সেখানেই দাঁড়িয়ে থাকলে নাবালকদের লক্ষ্য করে পর পর দু’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আহত হয় পাঁচ নাবালক।

আহতদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বোমা মেরেই চম্পট দেন অভিযুক্তরা। মুখ ঢাকা ছিল বলে কেউই তাঁদের চিনতে পারেননি।পুলিশ এসে একটি ফাঁকা ড্রাম ও একটি বাইক উদ্ধার করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

এরই পাশাপাশি বৃহস্পতিবার ঘটে যাওয়া কাঁকিনাড়ার ঘটনার তদন্তে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা যান। তারা স্থানীয়দের পাশাপাশি আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...