Saturday, March 14, 2026

হরিয়ানায় নাবালিকাকে ধ*র্ষণের পর বলি, হাওড়ায় গ্রেফতার খু*নি

Date:

Share post:

৭ বছরের এক শিশু কন্যাকে ধ*র্ষণের পর খু*ন করে বাংলায় পালিয়ে আসার চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। তবে পুলিশি সক্রিয়তায় অল্পদিনের মধ্যেই গ্রেফতার হল ভয়ংকর এই অপরাধী। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে জিআরপি ও হরিয়ানা পুলিশ(Hariana Police)। জানা গিয়েছে সিদ্ধ তান্ত্রিক হতে চেয়ে ওই নাবালিকাকে দীপাবলীর রাতে ধ*র্ষণের পর বলি দেয় অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শিবকুমার। কালকা মেলের এস-৬ কামরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে হাওড়া জিআরপির কাছে শিবকুমারের নাম, ছবি পাঠানো হয় হরিয়ানা থেকে। জানানো হয়, এক নাবালিকাকে ধ*র্ষণ ও খু*ন করে হরিয়ানার পানীপত থেকে কালকা মেলে কলকাতায় আসছে শিবকুমার। খবর পেয়ে তৎপর হয় জিআরপি। বর্ধমান স্টেশন থেকে তাঁকে নজরে রাখা শুরু হয়। রেল পুলিশ জানতে পারে, শিবকুমার বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। পরে টিকিট পরীক্ষককে জরিমানা দিয়ে টিকিট কেটেছিলেন তিনি। এর পর ট্রেন হাওড়া আসতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হরিয়ানা পুলিশের একটি দল হাওড়ায় এলে তাদের হাতে শিবকুমারকে তুলে দেয় জিআরপি।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...