Saturday, April 4, 2026

ছটপুজোকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা, সুভাষ-রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষিদ্ধ

Date:

Share post:

পরিবেশ আদালতের নির্দেশকে কার্যকর করতে আগামী কয়েকদিন কলকাতার (Kolkata) দুটি দুই লেকে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। ছট পুজোকে কেন্দ্র করে এবারও রবীন্দ্র (Rabindra Sarovar) ও সুভাষ সরোবরের (Subhash Sarovar) নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করল কেএমডিএ (KMDA) । প্রশাসনের তরফে বাঁশের ব্যারিকেড, টিনের শেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই দুই সরোবরকে।

তবে ছট পুজোর বিকল্প হিসেবে শহরের বেশ কয়েকটি জলাশয়ে অস্থায়ী ঘাট এবং কৃত্রিম জলাশয় তৈরি করেছে কেএমডিএ ও কলকাতা পুরসভা (KMC) । লেকে ছটের উপাচারের ফলে পরিবেশের দূষণ হয়, এই সম্পর্কে সচেতনতা বাড়াতে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা ও রবীন্দ্র সরোবর আশপাশে ১০টি পথনাটকের মাধ্যমে প্রচারও চালানো হয়েছে। এবার শহরে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ৪৭টি বিকল্প ঘাটের ব্যবস্থা করেছে কেএমডিএ। পুরসভার তরফ থেকেও ১০টি জায়গায় কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, গঙ্গার ১৭টি ঘাট ও বিভিন্ন এলাকায় ১০৮টি ছোট-বড় পুকুর বা জলাশয়ে ছটপুজোর আয়োজন করেছে প্রশাসন। পানীয় জল থেকে শুরু করে শৌচালয়, আলো, পোশাক পরিবর্তনের জায়গা তৈরি করা হয়েছে বিকল্প ঘাটগুলিতে।

কোনওরকম অপ্রীতিকর ঘটনা ও দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে ঘাট চত্বরগুলিতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে। ৩০ ও ৩১ অক্টোবর শহরে কোনও মালবাহী গাড়ি (অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া) চলাচলের অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে, হাওড়ায় ৭৫টি ঘাট তৈরি রাখা হচ্ছে ছটের জন্য। বিপজ্জনক ঘাটগুলিতে ব্যারিকেড, নদীর খালি অংশে পুলিশ মোতায়েন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...