Sunday, April 26, 2026

ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, দোসর ম্যালেরিয়া

Date:

Share post:

রাজ্যে (West Bengal) লাফিয়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। সূত্রের খবর, বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার। অন্তত ৬২ জনের মৃ*ত্যু হয়েছে বলে সূত্রের খবর, যা দেশের মধ্যে সর্বোচ্চ। দেগঙ্গায় ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে আজ এক মহিলার মৃ*ত্যু হয়েছে। সূত্র মারফৎ জানা যায়, সোমা দাস গত সোমবার প্রথমে জ্বরে আক্রান্ত হন। এর পরে তাঁকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে রক্ত পরীক্ষা করতে ডেঙ্গি ধরা পড়ে। এরপর বিশ্বনাথপুর হাসপাতাল থেকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। মঙ্গলবার বারাসাত হাসপাতালে ভর্তি হয় সোমা দাস। ৩ দিন চিকিৎসার পরে শুক্রবার রাতে সোমা দাসের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকরা এরপর সঙ্গে সঙ্গেই তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসা চলার শনিবার রাতে সোমা দাসের মৃত্যু হয়। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমেছেস্বাস্থ্য দফতর (Health department) সূত্রে খ‍বর, বেশ কিছু জায়গায় মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি (Dengue)। এবার চিন্তায় ফেলছে ম্যালেরিয়ার (malaria) বাড়বাড়ন্ত। গত দু’ মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ৯ হাজার ৭৪৪ জন।

রাজ্যে পুরুষের তুলনায় মহিলারা বেশি করে ডেঙ্গি (dengue) আক্রান্ত হচ্ছেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। গৃহবধূদের মধ্যে এই প্রবণতা খানিকটা বেশি। ঘরের আশপাশে বহু জায়গায় জল জমে থাকায় মশার উৎপাত বেশি থাকে। বাড়ির নানা কাজকর্ম করতে গিয়ে তাঁরা মশার কামড় বেশি খাচ্ছেন, এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। পাশাপাশি রাজ্যে (west bengal) ডেঙ্গির (dengue) দাপটের মধ্যেই ম্যালেরিয়ার (malaria) বাড়বাড়ন্ত। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি। এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় (falcipherum malaria) আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃ*ত্যু হয়েছে একজনের। এক দিকে ডেঙ্গির সংক্রমণচিত্রে ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞদের, তার মধ্যে আবার ম্যালেরিয়ার চোখরাঙানি। চিকিৎসকেরা বলছেন ,একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন জনসচেতনতা না বাড়লে এই রোগের মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। উদ্বেগ তৈরি হচ্ছে ডেঙ্গি আর ম্যালেরিয়া নিয়ে, পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন।

 

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...