Thursday, May 21, 2026

প্রয়াত লাল-হলুদ সমর্থক জয়শঙ্করের পরিবারের পাশে ইস্টবেঙ্গল

Date:

Share post:

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর সাহা। খেলা দেখতে প্রাণ হারান বয়স ৩৮ -এর এই সমর্থক। বাড়ি বাগুইআটি। এই ঘটনায় শোকের ছায়া কলকাতা ময়দানে। এবার লাল-হলুদ সমর্থক জয়শঙ্কর সাহার পরিবারের পাশে ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের তরফে থেকে এমনট ঘোষণা করা হল। এদিন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার দেখা করতে যান জয়শঙ্কর সাহার পরিবারের সঙ্গে।

এদিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা একজন ফুটবলপ্রেমী, একজন ইস্টবেঙ্গলপ্রেমী মানুষকে হারালাম। আমরা তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। এটাও জানাতে চাই, আগামী দিনে ওঁর সন্তানের শিক্ষার ক্ষেত্রে যদি কোনও প্রয়োজন পড়ে সেখানেও আমরা পাশে থাকব। ওঁদের যে কোনও সুবিধা-অসুবিধায় আমাদের এক প্রতিনিধি পাশে থাকবেন।”

এছাড়াও লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে জানান হয়েছে, ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা শনিবার রাত থেকেই হাসপাতালে রয়েছেন। সেখানে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার ছিল, তা সুষ্ঠ ভাবে করা হয়েছে। ইতিমধ্যেই ওই সমর্থকের দেহ আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্লাবকর্তা দেবব্রত সরকারও উপস্থিত ছিলেন। দ্রুত ময়নাতদন্ত করে জয়শঙ্করের দেহ সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।

বাগুইআটির বাসিন্দা জয়শঙ্কর সাহা। শনিবার ডার্বি ম‍্যাচের ১৫ মিনিটের মাথায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এক বন্ধু এবং পুলিশের সাহায্য তাঁকে রাত ৮.৩০ মিনিটে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।  রাত ৯.০৭ মিনিটে প্রয়াত হন জয়শঙ্কর।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলকে হারিয়ে মুম্বইয়ের পরিকল্পনা শুরু জুয়ানের

 

Related articles

NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

NEET-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে শোরগোলের মাঝেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুণের 'মডার্ন কলেজ অফ পুনা'-র উদ্ভিদবিজ্ঞান...

ফের কড়া বার্তা, অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠান: নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার, হাওড়া প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন,...

আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup )শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা অব্যাহত।...

সরকারি কর্মীদের কণ্ঠরোধ! রাজ্য সরকারের নির্দেশিকার তীব্র সমালোচনা তৃণমূলের

সরকারি কর্মচারীদের মতপ্রকাশে নিষেধাজ্ঞার এবার প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস(TMC)। বৃহস্পতিবার দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ...