Wednesday, June 24, 2026

ইস্টবেঙ্গলকে হারিয়ে মুম্বইয়ের পরিকল্পনা শুরু জুয়ানের

Date:

Share post:

ডার্বিতে সাতে সাত এটিকে মোহনবাগানের। শনিবার ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে টানা সাতবার ডার্বি জয় বাগানের। আর এই জয়ের ফলে আপ্লুত মোহনবাগানের হেডস‍্যার জুয়ান ফেরান্দো। তবে এই জয় নিয়ে বেশি ভাবতে রাজি নন তিনি। বরং এখন ফোকাসে শুধুই মুম্বই সিটি এফসি।

ম‍্যাচ শেষ সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” আমরা পেশাদার। আমরা খুশি, তবে শুধু এই জয় নিয়ে বেশি ভাবলে চলবে না। আজকের দিনটা আমাদের সমর্থকদের জন্য ছিল, তবে আমাদের পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। তিন সপ্তাহ আগে, আমরা সব থেকে খারাপ দল ছিলাম না, আর এখন, আমরা সব থেকে ভালো দল নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হল শান্ত থাকা এবং এগিয়ে যাওয়া। রবিবার থেকে, আমরা মুম্বইয়ের জন্য প্রস্তুত হব।”

চলতি আইএসএলে প্রথম ক্লিন শিট। এই নিয়ে ফেরান্দো বলেন, “আমার প্রয়োজন ছিল তিন পয়েন্ট। ক্লিন শিট গুরুত্বহীন, তিন পয়েন্টই আসল। এই মরশুমে গুরুত্বপূর্ণ হল কত পয়েন্ট পেলেন সেটি, কটা ক্লিন শিট হল সেটা গুরুত্বপূর্ণ নয়। ক্লিন শিট ব্যক্তিগত পুরস্কার, আমার আর আমার দলের কাছে, সব থেকে গুরুত্বপূর্ণ হল প্রতি ম্যাচে তিন পয়েন্ট পাওয়া।”

আরও পড়ুন:এটিকে মোহনবাগানের কাছে হেরে কী বললেন লাল-হলুদ কোচ?

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...