Tuesday, March 24, 2026

রাজ্যে বাড়ছে পাউরুটির দাম, জেনে নিন কবে থেকে কার্যকর

Date:

Share post:

রাজ্যে বাড়ছে পাউরুটির(Bread) দাম। ২০ নভেম্বর থেকে প্রতি ৪০০ গ্রাম পাউরুটিতে (Bread) ৪ টাকা করে দাম বাড়ানোর কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের সংগঠন (West Bengal Bakery Owners Association)। রবিবার, বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি (Idrish Ali) জানান, এখন ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ টাকা। ২০ নভেম্বর থেকে এই দাম বেড়ে হবে ৩২ টাকা। একই ভাবে ২০০ গ্রাম পাউরুটি দাম এখন রয়েছে ১৪ টাকা। ২০ নভেম্বরের পর থেকে দাম হবে ১৬ টাকা। ১০০ গ্রাম পাউরুটির দাম সাড়ে ৭ টাকা থেকে বেড়ে হবে সাড়ে ৮ টাকা। শনিবার, পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি (West Bengal Bakery Owners coordination committee) এবং পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন (Bakery Owners Joint Action committee) কমিটি যৌথ বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

ইদ্রিস আলি বলেন, পাউরুটি তৈরি করার জন্য যে সমস্ত কাঁচামালের প্রয়োজন তার দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় বেকারি শিল্পকে বাঁচাতে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিতে তাঁরা বাধ্য হয়েছেন। তবে, ২০ নভেম্বরের আগে পাউরুটির বর্ধিত দাম নেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে বিধায়ক বলেন, পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সব কিছুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়ে চলেছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার উদাসীন। ফলে মার খাচ্ছে বেকারি শিল্প। ছোটখাটো অনেক বেকারি উঠে গিয়েছে। ’’বেকারি শিল্পকে বাঁচাতে আমরা পাউরুটির দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছি।’’ দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই পাউরুটির দাম সবচেয়ে কম বলে দাবি ইদ্রিসের।

 

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...