Sunday, March 15, 2026

মেদিনীপুরে ছট পুজোর অনুষ্ঠানে বিপত্তি! বিধায়ক জুন মালিয়ার উপস্থিতিতে ভেঙে পড়ল মঞ্চ

Date:

Share post:

হইহই কাণ্ড ছটপুজোর (Chhath Puja) অনুষ্ঠানে!ছটপুজোর অনুষ্ঠানের জন্য পশ্চিম মেদিনীপুরের কাঁসাই নদীর তীরে ডিএভি ঘাটের পাশে তৈরি করা হয়েছিল মঞ্চ। কিন্তু অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে সেই মঞ্চ। ঘটনায় আহত হন ২ মহিলা।  মঞ্চে উপস্থিত ছিলেন মেদিনীপুরের তারকা বিধায়ক জুন মালিয়া (June Malia), ছিলেন জেলাশাসক, পুলিশ সুপারও। যদিও সেভাবে কেও হতাহত হননি।

মেদিনীপুরে কংসাবতীর পাড়ে ডিএভি ঘাটে জনতা সেবা সমিতির ব্যানারে ছটপুজোর আয়োজন করেছিল পুরসভা। পুরো আয়োজনই ছিল পুরসভার উদ্যোগে। আমন্ত্রিত ছিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া, জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান-সহ আরও অনেকে। মঞ্চ থেকে ছট পুজো করতে আসা জনতাকে শুভেচ্ছা জানান তাঁরা। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চের সামিয়ানা। অনুষ্ঠান চলাকালীন আচমকাই নিচের দিকে বসে যেতে থাকে মঞ্চ। অতিথিদের মাথার উপর মঞ্চের ছাউনি ভেঙে পড়ে। হুলুস্থুল বেঁধে যায় গোটা এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন উদ্যোক্তারা।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নদী বক্ষের মাটি আলগা হয়ে পড়ায় ভেঙে পড়েছিল মঞ্চটি। তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই দাবি প্রশাসনিক আধিকারিকদের। এ রকম অনুষ্ঠানে কেন মঞ্চের অবস্থা আগে থেকে পরীক্ষা করা হল না তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন- গুজরাটে কেবল ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা! নদীতে পড়ে যান ৪০০-এর বেশি মানুষ

 

 

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...