Wednesday, June 10, 2026

রাজ্যের সব ঝুলন্ত ব্রিজ-উড়ালপুলের স্বাস্থ্য রিপোর্ট তলব নবান্নর, মঙ্গলবার জরুরি বৈঠক

Date:

Share post:

গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ের রেশ এখনও কাটেনি।এই ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে বাড়তি সতর্কতা নিতে চলেছে রাজ্য সরকার। বাংলার সেতুগুলির কী অবস্থা?‌ তা নিয়ে তড়িঘড়ি রিপোর্ট তলব করল নবান্ন।  ইতিমধ্যেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং–সহ কয়েকটি জেলায় এই ধরনের ঝুলন্ত সেতুর রিপোর্ট চাওয়া হয়েছে। তারপর বাকি সেতু এবং উড়ালপুল নিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী আগামীকাল  মঙ্গলবারের মধ্যেই রিপোর্ট পাঠানোর নির্দেশ প্রত্যেকটি জেলার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের দেওয়া হয়েছে।পাশাপাশি উড়ালপুলেরও পরীক্ষা শেষ কবে করা হয়েছিল? সে বিষয়ও জানতে চেয়েছে নবান্ন।

গুজরাটের মোরবি জেলার মচ্ছু নদীর উপর ব্রিটিশ জমানার সেতুটি বিগত বেশ কয়েকদিন বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের জেরে। সম্প্রতি ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এই সেতুটি। রবিবার সন্ধ্যায় সেই ঝুলন্ত সেতুই ভেঙে পড়ে। তার জেরে প্রাণ হারান প্রায় ১৫০ জন মানুষ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরই রাজ্যের সমস্ত উড়ালপুলগুলি কী অবস্থায় রয়েছে?‌ উড়ালপুলগুলির কবে শেষ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল? তাও জানতে চাওয়া হয়েছে। প্রত্যেকটির রিপোর্ট চাওয়া হয়েছে। আগামীকাল, মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসতে চলেছে পূর্ত দফতর। সেই বৈঠকে থাকবেন পূর্তমন্ত্রী পুলক রায়–সহ নবান্নের শীর্ষ আধিকারিকরা। আর জেলার ইঞ্জিনিয়াররা ভার্চুয়ালি থাকবেন বৈঠকে।

গুজরাটের ছায়া যাতে বাংলায় না পড়ে তার জন্যই এই রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্যের সমস্ত ঝুলন্ত সেতু এবং উড়ালপুলগুলির রিপোর্ট দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...