Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মোহনবাগান নামের আগে থেকে ‘এটিকে’ শব্দ সরাতে পাঁচ সদস্যের কমিটি গড়ল ক্লাব। সোমবার ছিল ক্লাবের কর্মসমিতির বৈঠক। সেখানেই নতুন কমিটি গড়া হয়। এটিকে সরানোর প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, তার জন্য সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করবেন কমিটির সদস্যরা।

২) আজ কলকাতা লিগের ডার্বি। ইস্টবেঙ্গলের মুখোমুখি মহামেডান স্পোর্টিং ক্লাব। লিগে এক ম‍্যাচ বাকি থাকতেই ইতিমধ্যেই চ‍্যাম্পিয়ন হয়ে গিয়েছে সাদা-কালো ব্রিগেড। তবে সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ লাল-হলুদ কোচ বিনু জর্জ। বরং মহামেডানের বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

৩) আসন্ন বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের জন‍্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের পরই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সফর রয়েছে টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই অধিনায়ক ঘোষণা।

৪) ক্ষুব্ধ বিরাট কোহলি। তাঁর হোটেলের ঘরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক হোটেল কর্মী বিরাটের হোটেলের ঘরে ঢুকে তাঁর হোটেলের ঘরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। যদিও এই ঘটনায় চাকরি গেছে ওই কর্মীর।

৫) নাম না করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারের কারণ হিসাবে রবীচন্দ্রন অশ্বিনকে কাঠগড়ায় তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...