Tuesday, June 23, 2026

তামিলনাড়ু সফরে রাজ্যপালের পারিবারিক বৈঠকে যোগ দেওয়ার আগেই স্ট্যালিনের সঙ্গে বৈঠক মমতার

Date:

Share post:

বাংলার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামিকাল, বুধবার দু’দিনের তামিলনাড়ু সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ু সফরের প্রথমদিনই, ২ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করতে চলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের সঙ্গে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক হওয়ার কথা।

রাজনৈতিক মহলে খবর, বিভিন্ন জাতীয় ইস্যুতে মমতা-স্ট্যালিন বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বঞ্চনা নিয়ে সরব হলে অনেক সময়েই পাশে পাওয়া যায় স্ট্যালিনকে। তিনিও মমতার সুরেই কেন্দ্রকে সমালোচনা করেন। বিশেষ করে অবিজেপি রাজ্যগুলির প্রতি মোদি সরকারের বঞ্চনা নিয়ে মমতার মতোই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে স্ট্যালিনকে। ফলে তামিলনাড়ুর এই বৈঠকে ইস্যুগত বিরোধিতা নিয়ে ঐক্যমতে আসার চেষ্টা হতে পারে।

পরদিন, বৃহস্পতিবার ৩ নভেম্বর বাংলার রাজ্যপাল লা গণেশনের পারিবারিক একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। ওইদিনই কলকাতা ফিরে এসে নবান্ন যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন:মাসের শুরুতে স্বস্তি! কমল বাণিজ্যিক গ্যাসের দাম

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...