Tuesday, April 21, 2026

গ্রামেই সমাধিস্থ হাবিবুলের দেহ, গুজরাট সরকারের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ শোকার্ত পরিবার

Date:

Share post:

চরম গাফিলতির জেরেই গুজরাটে (Gujrat) সেতু বিপর্যয়- এই সত্য এখন প্রকাশ্যে। তবে, সেকানেই শেষ নয়। গুজরাটের বিজেপি (BJP) সরকারের চরম অব্যবস্থা, বিশৃঙ্খলার নজির প্রতি পদে পদে। সেটা আরও প্রকট হল বঙ্গতনয় হাবিবুলের দেহ রাজ্যের ফেরার পর।

মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ দমদম বিমানবন্দর হয়ে পূর্বস্থলীর কেশববাটীতে হাবিবুল শেখের দেহ পৌঁছয়। পরিবারের অভিযোগ, দেহ আনার ব্যাপারে না ওখানকার সরকার, না কেন্দ্র, কারও কোনও সাহায্য মেলেনি। তাঁদেরই অনেক কষ্ট করে টাকা ধার করে নিয়ে আসতে হয়েছে দেহ। কফিন খুলে দেখা যায়, এত জোরে নদীতে পড়েছিল হাবিবুল, যে মুখটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। চট করে চেনার উপায় নেই। রাজ্য সরকার এবং তৃণমূল দল প্রথম থেকেই ওর পরিবারের পাশে। শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath), পূর্ব বর্ধমান জেলা তৃণমূল (TMC) সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচী, পূর্বস্থলীর আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায়, দেবাশিস নাগ, রাসবিহারী হালদার, আসরাফ আলি শেখ প্রমুখ। রাতেই ভিড় করেন গ্রামের মানুষ। হাবিবুলের কফিনে মালা দেন স্বপন দেবনাথ।

দুর্ঘটনার জন্য গুজরাট সরকারকে দায়ী করার পাশাপাশি, হাবিবুলের দেহ আনার ব্যাপারে গুজরাট সরকার ও কেন্দ্রের তরফে কোনও সহযোগিতা না মেলায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। রবীন্দ্রনাথ বললেন, ‘’ক্ষতিপূরণ কবে মিলবে কেউ জানে না। তবে এ ব্যাপারে রাজ্য সরকার নজর রাখবে।’’ বিধায়ক তপনের আশ্বাস, ’‘হাবিবুল মায়ের হার্টের চিকিৎসার টাকা জোগাড় করতে কাজে গিয়েছিল। ওঁর চিকিৎসার ব্যবস্থা করব আমরা।’’ গ্রামের গোরস্থানেই সমাধিস্থ করা হয় হাবিবুলকে।

আরও পড়ুন- মৃত্যু মিছিল গুজরাটে, পোশাকের পর পোশাক বদলে ‘ফিটফাট’ মোদি ব্যস্ত ভোট প্রচারে

 

Related articles

ফের নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নির্বাচন কমিশনের

ফের ভোটের মুখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন (Election Commi)। ২৩ এপ্রিল ভোটের ঠিক...

এক মাসে একাধিক ঘটনা, খাদ্য নিরাপত্তায় বড়সড় ব্যর্থতা বিজেপি শাসিত গুজরাটে‌

একের পর এক খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় চাপে বিজেপি (Bharatiya Janata Party) শাসিত গুজরাট (Gujarat)। দাহুদ জেলার একটি বিয়ের...

প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে অধ্যাপকদের! কমিশনের বিজ্ঞপ্তিতে সিলমোহর আদালতের

সহকারী অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের...

IPL: বড় ধাক্কা সিএসকের, ধোনিকে অনিশ্চয়তার মধ্যেই ছিটকে গেলেন তারকা ব্যাটার

আইপিএলের মাঝেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের(CSK)। এই মরশুমের আইপিএল থেকে ছিটকে গেলেন তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে (Ayush...