Thursday, May 14, 2026

মহানবমীতে চন্দননগরের বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Date:

Share post:

সুমন করাতি 

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো (Chandannagar Jagadhatri Puja) একেবারে শেষ লগ্নে। চার দিনের উৎসবের আজই শেষ দিন অর্থাৎ নবমী (Maha Navami)। আর এই নবমীর দিনকে কোনওভাবেই মিস করতে চান না দর্শনার্থীরা। আর সেকারণেই বুধবার সকাল থেকে চন্দননগরের বিভিন্ন পুজো মন্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা (Visitors)। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডপে আছড়ে পড়েছে সেই জনস্রোত।

সারা বছর শুধু এই কয়েকটি দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন চন্দননগরের বাসিন্দারা। গত দু’বছর করোনার (Covid 19) কারণে জগদ্ধাত্রী পুজোতেও যথেষ্ট ভাঁটা পড়েছিল। কিন্তু চলতি বছর অবস্থা অনেকটা স্বাভাবিক হওয়ায় তা সুদে আসলে পুষিয়ে নিয়েছেন দর্শনার্থীরা। চতুর্থীর দিন থেকেই মানুষে মানুষে ছয়লাপ চন্দননগর। সকাল থেকেই দর্শনার্থীরা বিভিন্ন পুজো মণ্ডপে পায়ে হেঁটে ঘুরে প্রতিমা ও আলোকসজ্জা (Lighting) প্রত্যক্ষ করছেন। আর বিকেল হলে তো কথাই নেই, দর্শনার্থীদের ভিড় সামলাতে পুলিশের হিমশিম অবস্থা। তবে শুধুমাত্র রাস্তাই নয়, ট্রেন ও ফেরি ঘাটগুলিতেও অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন।

কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা চন্দননগরের প্রতিমা দর্শনে আসেন। বৃহস্পতিবার এবছরের মতো চন্দননগরবাসী মা জগদ্ধাত্রীকে বিদায় জানাবেন। কিন্তু বিজয়া দশমীতেও রয়েছে একাধিক চমক কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা বা কার্নিভ্যাল জগৎবিখ্যাত। কিন্তু চলতি বছর বিভিন্ন পুজা কমিটিগুলি শোভাযাত্রায় অংশ নিচ্ছেন।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...