Saturday, June 6, 2026

টেট পরীক্ষার্থীদের যোগ্যতায় আরও ছাড় প্রাথমিক শিক্ষা পর্ষদের

Date:

Share post:

১১ ডিসেম্বর রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগের যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষা (Teachers eligibility test) হতে চলেছে। তার আগে প্রাথমিকে টেট পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের যোগ্যতা মানের ক্ষেত্রে বিশেষ ছাড় দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। বুধবারই পর্ষদের তরফে জারি করা হল নয়া বিজ্ঞপ্তি।

টেট পরীক্ষার নিয়ম নিয়ে বেশ কিছু পরিবর্তন চলতি বছরে একাধিকবার লক্ষ্য করা গেছে। এই নিয়ে তৃতীয়বার টেট (TET) পরীক্ষার্থীদের যোগ্যতামানের পরিবর্তন করা হল। বৃহস্পতিবার অনলাইন আবেদনের (Online Application) শেষদিন। তার আগেই বিজ্ঞপ্তি জারি করে এই যোগ্যতামান জানিয়ে দিল পর্ষদ। অনলাইন আবেদনের পোর্টালে প্রয়োজনীয় সংশোধন করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০১০ সালের ২৩ আগস্টের আগে ব্যাচেলর ইন এডুকেশন (B. Ed) এবং স্নাতক করেছেন, এরকম জেনারেল প্রার্থীরা স্নাতকে ৪৫ শতাংশ নম্বর পেলে এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৪০ শতাংশ নম্বর পেলেই ২০২২ সালের টেটে অংশগ্রহণ করতে পারবেন। টেটে বসার জন্য এই পরীক্ষার্থীদের স্নাতকে ৫০ শতাংশ নম্বরের প্রয়োজন নেই। পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল (Gautam Paul) আগেই জানিয়েছেন যে আগামী ১১ ডিসেম্বর ২০২২, বেলা ১২টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত রাজ্যজুড়ে প্রাথমিকের টেট। প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হবে। তবে, আগের বিজ্ঞপ্তিতেই পর্ষদ জানিয়ে দিয়েছে, টেট (TET) উত্তীর্ণ হওয়া মানেই চাকরির অধিকার অর্জন করা নয়। সেই সম্পর্কেও সতর্ক করে দেওয়া হয়েছে গাইডলাইনে।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...