Saturday, March 14, 2026

মাটিতে পড়ে আহত রোগীর রক্ত চাটছে কুকুর, যোগী রাজ্যে হাসপাতালের ভয়াবহ ছবি ভাইরাল

Date:

Share post:

যোগী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার এবার নাগরিক পরিষেবা বেহালদশা ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। উত্তর প্রদেশের হাসপাতালগুলির অবস্থা যে কতটা শোচনীয় সে ছবি দেখে শিউরে উঠছে সবাই। দেখা যাচ্ছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মাটিতে পড়ে রয়েছেন এক ব্যক্তি তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। আর সেই রক্ত চাটছে কুকুর। আশেপাশে কোথাও কোন চিকিৎসক চিহ্ন নেই। মাটিতে পড়ে কাতরাচ্ছেন আহত ওই রোগী। এই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে এই ভিডিওটি উত্তরপ্রদেশের কুশিনগর জেলা হাসপাতালের। ভিডিওতে দেখা যাচ্ছে আহত অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। প্রবল রক্তক্ষরণের ফলে তার অবস্থা অত্যন্ত গুরুতর। ডাস্টবিনের পাশে শুয়ে কাতরাচ্ছেন তিনি। তার পাশে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর। মাঝে মাঝেই ওই ব্যক্তিকে চেটে দিচ্ছে কুকুরটি। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, আশেপাশে হাসপাতালের কেউ নেই। চিকিৎসক তো দূর, জখম ব্যক্তিকে তুলে খাটে শুইয়েও দেননি কোনও কর্মচারী। হাসপাতালে এমন বেহাল অবস্থা থেকে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ।

যদিও ভিডিও ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছে উত্তর প্রদেশ প্রশাসন। হাসপাতালের ছয় জনকে বরখাস্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে দুই ওয়ার্ড বয় ও দুই সাফাই কর্মচারী। হাসপাতালের আধিকারিকদের কাছেও জবাব তলব করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। কুশিনগর জেলা হাসপাতালের সিএমও জানান, ওই সময়ে দায়িত্ব থাকা চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...