Tuesday, June 23, 2026

শাকিবের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন সেহবাগ

Date:

Share post:

বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। গত বুধবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে শাকিব বলেছিলেন, বাংলাদেশ বিশ্বকাপ জিততে আসেনি। আর তাঁর এই মন্তব্যের তীব্র সমলোচনা করলেন সেহবাগ।

এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন,” এই মন্তব্যের দায় অধিনায়ককেই নিতে হবে। নাজমুল হোসেন শান্ত প্রথমে আউট হয় ভারতের বিরুদ্ধে। সেই ওভারেই শাকিবও আউট হয়ে গেল। পরপর ৩ উইকেট হারায় বাংলাদেশ। একটা জুটি ওরা তৈরি করতে পারলে অন্য রকম হতে পারত। টি-২০ ক্রিকেটে একটা ৫০ রানের জুটি দরকার হয়।”

এখানেই না থেমে সেহবাগ আরও বলেন,”ওদের অধিনায়কের কৌশলটাই ভুল ছিল। বিরাট কোহলির মতো দায়িত্ব নিয়ে শাকিবের উচিত ছিল শেষ পর্যন্ত উইকেটে থাকা। দলকে চাপ থেকে বের করে আনা উচিত ছিল অধিনায়কের। তা না করে ম্যাচের আগে অবিবেচকের মতো একটা মন্তব্য করে দিল।”

উল্লেখ‍্য বুধবার ভারতের কাছে টি-২০ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একমাত্র লড়াই করেন লিটন দাস।

আরও পড়ুন:কেরলের জলাশয়ের মাঝে বসল মেসির ৩০ ফুট উচ্চতার কাট-আউট

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...