Tuesday, March 17, 2026

কড়া পদক্ষেপ: দলের নির্দেশের পরই পদত্যাগ দাঁইহাটার পুরপ্রধান শিশিরের

Date:

Share post:

দাঁইহাটার পুরপ্রধান শিশির মণ্ডলকে(Sisir Mondal) ইস্তফার(resignation) নির্দেশ দেওয়া হয়েছিল দলের শীর্ষ নেতৃত্বের তরফে। সেইমত শুক্রবার নিজের পদত্যাগ পত্র জমা দিলেন দাঁইহাটার পুরপ্রধান। শুক্রবার মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পরও শিশিরবাবু দাবি করেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন।

দলের নির্দেশমতো শুক্রবার সকালে মহকুমা শাসকের অফিসে যান দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল। তিনি মহকুমা শাসকের হাতে ইস্তফাপত্র জমা দেন। এদিন তিনি বলেন, দলের নির্দেশ মেনে তিনি ইস্তফা পত্র জমা দিয়েছেন। তবে দল তদন্তের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হতো। এদিকে দাঁইহাট পুরসভার পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। শোনা গিয়েছে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধেয় একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে শিশির মণ্ডলের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়া শুরু হয় রাজ্য রাজনীতিতে। এই ঘটনার পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের পক্ষ থেকে তাঁকে পদত্যাগের নির্দেশে দেওয়া হয়। জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সস্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো এদিন ইস্তফা দিলেন শিশির মণ্ডল।

spot_img

Related articles

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...