Sunday, May 17, 2026

SSC Recruitment : স্কুলে স্কুলে নিয়োগ শুরু ! প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার

Date:

Share post:

প্রত্যাশামত স্কুলে স্কুলে শুরু নিয়োগ, প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার (Government of West Bengal) । পুজোর আগেই নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, এবার এক মাস যেতে না যেতেই কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এবার হাসি ফুটল এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা (Physical Education and Vocational Education) চাকরি প্রার্থীদের মুখে।

প্রাথমিক টেটে রেকর্ড আবেদন, পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ !

পুজোর আগেই বিজ্ঞাপন দিয়ে ‘সুপার নিউমেরিক্যাল’ (Super Numerical) ভাবে তৈরি শূন্য পদগুলিতে নিয়োগের কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। মূলত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের জন্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের জন্য এই পদ তৈরি করা হয়েছিল। এই বিষয়ে আলোচনা করে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনও নেওয়া হয়েছিল। শারীরশিক্ষার জন্য ৮৫০ টি ও কর্মশিক্ষার জন্য ৭৫০ টি শূন্যপদ মূলত বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের জন্যই তৈরি করা হয়েছিল। প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের ১৬০০ -রও বেশি শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া আগামী ১০ নভেম্বর থেকে শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন । মূলত, এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে স্কুল বাছাই ও নিয়োগ পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এসএসসি। কমিশনের তরফ থেকে বলা হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, তাঁরা এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন । কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীদেরও চাকরি দেওয়ার তৎপরতা শুরু করছে এসএসসি।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...