Sunday, May 17, 2026

সাংবাদিক ইসুদান গড়বিকে গুজরাটের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নিল আপ

Date:

Share post:

পাঞ্জাবের(Punjab) অংকে এবার গুজরাটে বড় ঘোষণা করে দিলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। গুজরাট নির্বাচনকে মাথায় রেখে গুজরাটের ভূমিপুত্র প্রাক্তন সাংবাদিক তথা টেলিভিশন সঞ্চালক ইসুদান গড়বিকে(isudan garvi) মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করলেন তিনি। গতবছর জুন মাসে আপে যোগ দিয়েছিলেন ৪০ বছর বয়সী এই সাংবাদিক।

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে মিসকল ও এসএমএসের মাধ্যমে মুখ্যমন্ত্রী মুখ বেছে নেওয়ার দায়িত্ব জনসাধারণের উপর ছেড়েছিল আপ। সেই পথে হেঁটে গুজরাটেও ইমেল ও এসএমএসের মাধ্যমে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নেওয়া হলো ইসুদান গড়বিকে। অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইসুদান গড়বি ছাড়াও আম আদমি পার্টির গুজরাট ইউনিটের প্রধান গোপাল ইটালিয়া ছিলেন মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে। ইটালিয়াকে বিপুল ব্যবধানে হারিয়ে দেন ইসুদান। তিনি পান প্রায় ৭৩ শতাংশ ভোট।

ইসুদান গুজরাটে একজন স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন নেতা। দীর্ঘদিন সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। কৃষক পরিবারের সন্তান ইসুদানের স্বচ্ছ ভাব মূর্তিকে হাতিয়ার করে গুজরাট নির্বাচনে বাজি মারতে চাইছে আম আদমি পার্টি। অবশ্য সাম্প্রতিক সময়ে গুজরাটে আপ হাওয়া বেশ প্রবল। এদিকে মোরবির দুর্ঘটনা বিজেপির বেহাল পরিস্থিতির মাঝে গোদের ওপর বিষফোঁড়া অবস্থা। ২৭ বছর গুজরাটে ক্ষমতায় থাকলেও শেষ নির্বাচনে অত্যন্ত কম ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিকবার মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে এখানে। এদিকে ক্ষমতায় এলে রাজ্যের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষা ও উন্নত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আপ। সব মিলিয়ে পাঞ্জাবের পর দেশের একেবারে পশ্চিম সীমান্তে পালা বদলের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...