Wednesday, May 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১)  কলকাতায় পা রাখলেন ২০০২ বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ব্রাজিলের অধিনায়ক কাফু। কাফুর নেতৃত্বে সাম্বার দেশ বিশ্বকাপ জিতেছিল ১৯৯৪ এবং ২০০২ সালে। কলকাতায় নেমে মিষ্টির স্বাদ নেন কাফু। যা মনে ধরেছে তাঁর। আজ নামবেন মাঠে।

২) বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। এই মামলাটি দায়ের হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

৩) ডার্বির ম‍্যাচের হারের পর শুক্রবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নেমেছিল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। কিন্তু সেই ম‍্যাচে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইয়ানের হয়ে একমাত্র গোলটি করেন ভাফা।

৪) ভারত-বাংলাদেশ ম‍্যাচ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ভারত-বাংলাদেশ ম‍্যাচ ঘিরে আইসিসির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন আফ্রিদি। আফ্রিদির মতে আইসিসি ভারতের দিকেই ঝুঁকে।

৫) জয় দিয়েই কলকাতা লিগে অভিযান শেষ করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম বছরেই ডায়মন্ড হারবার প্রিমিয়ার ডিভিশনে ওঠায় গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন, ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:কলকাতায় কাফু, খেলেন মিষ্টি

 

 

Related articles

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...