Thursday, June 25, 2026

টোটো-বাইক সংঘর্ষ, পথদুর্ঘটনায় প্রাণ হারালেন চন্দননগর থানার ASI

Date:

Share post:

পথদুর্ঘটনায় মৃত্যু হল চন্দননগর থানার পুলিশ আধিকারিক মহম্মদ আবু তাহের আলির (Abu Taher Ali)। বয়স হয়ছিল ৫৯ বছর। চন্দননগর (Chandannagar) ছবিঘরের সামনে টোটোর সঙ্গে তাঁর বাইকের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। রাস্তায় লুটিয়ে পড়েন ওই ASI। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

শুক্রবার রাত ১০টা নাগাদ বাইকে করে যাওয়ার সময় চন্দননগরের ছবিঘরের কাছে একটি টোটোর সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষে গুরুতর জখম হন তাহের। দুর্ঘটনার পর তাঁকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জগদ্ধাত্রী পুজোয় রাত জেগে ডিউটি করছিলেন তাহের। পুলিশ সূত্রে খবর, আর মাস দুয়েক পরেই তাঁর অবসর নেওয়ার কথা। গত কয়েক বছর ধরেই চন্দননগর থানায় কর্মরত ছিলেন তিনি। তাহেরের মৃত্যু মন ভারাক্রান্ত চন্দননগর থানার পুলিশকর্মীদের।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...